IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসার মহিদুল হাসানের অপসারণ দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরে ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কায়েসসহ শতাধিক নেতাকর্মী।

এর আগে সোমবার (৯ নভেম্বর) সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পরিস্থিতি চলে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জ্যেষ্ঠ সহসভাপতি ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদু হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদল নেতাদের অভিযোগ, কলেজের অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টানানো ও তালা দেওয়ার মতো কর্মকাণ্ড করার সাহস পেয়েছেন। এ ঘটনার দায় কলেজ প্রশাসন এড়াতে পারে না বলেও দাবি করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। বিষয়টি কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তালা দিয়েছেন এবং ব্যানার টানিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31