IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে নিয়ামতপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের ও কৃষকলীগ যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী লীগ ও কৃষকলীগসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে।

রোববার সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তিন মাথার মোড় হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামের মেইন গেইটের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ ষ্টার, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, অর্থ সম্পাদক মোরশেদ আলম মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শেখ হাসিনা পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান পায়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবল ইসলাম মাহমুদ, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ তারেক।

বক্তারা আরো বলেন, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ খ্রিষ্টানের, এদেশ বৌদ্ধ সম্প্রদায়েরসহ সকল ধর্মের মানুষের। যার যার ধর্ম সেই সেই পালন করবে।

কিন্তু রাষ্ট্র আমাদের সবার। আমরা বাঙালি জাতি এই অসম্প্রদাযয়িক চেতনা নিয়েই পথ চলেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই পথেই শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31