IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> ‘বিজয়ের মাধ্যমে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি’

‘বিজয়ের মাধ্যমে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি’

ধূমকেতু সংবাদদাতা, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুষ্টিয়া শহরস্থ খেঁয়া রেস্তোরা’র সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হক।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হক বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এক পরম গৌরবময় দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয় অর্জনে মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষায় এই বিজয় অর্জিত হয়। কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। বাঙালির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতি ১৯৭১ সালে উপনীত হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলে তার ডাকে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হক আরো বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চের পর থেকে ৯ মাসে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীনতার দুয়ারে নিয়ে উপনীত হয়। মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সার্বিক সহযোগিতায় আমাদের মুক্তি সংগ্রাম সফলতা লাভ করে। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমরা আমাদের বিজয় পতাকা ছিনিয়ে নিতে সক্ষম হই। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শীলা বসু (এজিপি) এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অজয় সুরেখা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী, সহ-সভাপতি সৈয়দা হাবীবা, সহ-সভাপতি গোপা সরকার, সহ-সভাপতি শরিফুল আলম সিদ্দিক কচি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, সরকারি শেখ ফজিলাতুন নিসা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুলাহ আল আজম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান জামিল বাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অন্যতম নেতা বিশ্বনাথ দাস বিশু, বীর মুক্তিযোদ্ধা এজাজ আহমেদ, সুলতানা করিম, রোকনুজ্জামান, সদর উপজেলা শাখার কাজী মনির আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আশিকুর রহমান। পবিত্র শ্রী শ্রী মদ্ভগবত গীতা থেকে পাঠ করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সাধন গোস্বামী।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সনৎ পাল বাবলু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, জেলা শাখার সদস্য টপি বিশ্বাস, প্রীতম মজুমদার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পৌর শাখার শামসুন নাহার, কৃষ্ণ কমল বিশ^াস, মোঃ মামুনুর রহমান মামুন, ডাঃ চিন্ময় চক্রবর্ত্তী, শামীম রেজা, শামীম শেখ, প্রতাপ কুমার শর্মা, আশরাফুল ইসলাম, বিপ্লব কুমার বিশ্বাস, দিলশাদ বেগম, শাহনুর আলম চঞ্চল, রক্তিম ঘোষ, সুপ্লব কুমার ঘোষসহ জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31