IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্বামী এসএ আলম সবুজ ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মঙ্গলবার এ মামলা করেন।

আদালত তার জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, শংকরী রানী সরকার (সেবিকা) ও ডা. দেলোয়ার হোসেন। এ ছাড়া গণস্বাস্থ্য নগর হাসপাতালকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সবুজ তার স্ত্রীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করান। সবুজের স্ত্রীর প্রসব বেদনার সময় শংকরী রানী সরকারকে বিষয়টি জানানো হয়। কিন্তু তিনি কোনো গুরুত্ব দেননি। এরপর অবস্থা সংকটাপন্ন হলে শংকরী রানীকে অনুরোধ করলে তিনি ইন্টার্নি শুভ ও নূপুরকে ডেকে আনেন।

তারা দু’জন জানান, সবকিছু ঠিক আছে। এরপর শংকরী রানী বলেন, ডা. দেলোয়ার হোসেন ও ডা. নাসরিনকে আসার জন্য ফোন করা হয়েছে। কিন্তু কোনো ডাক্তার আসেনি। এভাবে স্যালাইন, ব্যথানাশক ছাড়াই প্রসবের এক পর্যায়ে সবুজের স্ত্রীর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবহেলা স্বীকার করেনি। তারা বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও সবুজকে পরে পাত্তা দেয়নি। গত ১৭ ডিসেম্বর থানায় মামলা করতে গেলেও তা নেয়া হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31