IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> খোকসা পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএম’এ ভোট

খোকসা পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএম’এ ভোট

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচনে। প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট চলছে। দিনের শুরুতে ভোটারদের ভাল উপস্থিতি নিয়ে মোট ৯টি কেন্দ্রে শুরু হয় ভোট। ইভিএম নিয়ে নান আশঙ্কা থাকলেও ভোটাররা উৎসা নিয়েই ভোট দিচ্ছেন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছে। মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে মধ্যে ৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৯টি কেন্দ্রেই ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। আরো ৩ জন রয়েছেন স্ট্রাইকিং হিসেবে।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জানান, কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোট চলছে। তিনি আশাবাদী ভালভাবেই ভোট শেষ হবে। এদিকে ইভিএম পদ্ধতি নিয়ে সাধারন ভোটারদের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। শঙ্কার জায়গা তেমন না থাকলেও তারা বলছেন বিষয়টি এখনও তারা জানেননা। খোকসার থানাপাড়া এলাকার মুক্তার হোসেন যিনি একটি হাইস্কুলে দপ্তরির চাকুরী করেন তিনি গতকাল বলেছিলেন নতুন পদ্ধতি তাই তার একটু ভাবতে হচ্ছে ভেতরে কেমন পরিবেশ হয়।

তিনি সোমবার ভোট প্রদান করেছেন। তিনি জানান ইভিএমে চমৎকারভাবে তিনি তার ভোটটি প্রদান করতে সক্ষম হয়েছেন। ওদিকে দুএকটি জায়গায় বিপত্তিও ঘটছে। কমলাপুরের একটি মাদ্রাসা কেন্দ্রে নারীদের অনেকেই ভোট দিতে গিয়ে বুঝতে না পারায় নির্বাচনী কর্মকর্তাদের খারাপ আচরণের মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

কুলসুম নামের একজন নারী ভোটার জানান, তিনি ইভিএম পদ্ধতি বুঝতে না পেরে কেন্দ্রের একজন কর্মকর্তাকে বিষয়টি জিজ্ঞেস করতেই ঐ কর্মকর্তা তাকে পদ্ধতি না জেনে ভোট দিতে আসার দরকার কি বলে জানিয়ে দেন। পরে অন্য একজনের সহায়তায় তিনি ভোট দেন। আওয়ামী লীগের প্রার্থী প্রভাষক তরিকুল ইসলাম বলেন ইভিএম মানেই শান্তিপুর্ণ ভোট হবে। তিনি তার উন্নয়নের ধারাবহিকতায় আবারো জিতবেন বলে আশা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31