IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে’

‘দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে রাষ্ট্রের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ন্যায়সঙ্গত সম্পদ বণ্টন ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার ভিত্তি নতুনভাবে সাজাতে হবে। আর তার জন্য রাষ্ট্রকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার পূর্ণ দায়িত্ব নিতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন–জিএসএস আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী ইশতেহার প্রণয়নের অংশ হিসেবে ‘আপনার মতামত, আমাদের ইশতেহার’ উদ্যোগের ধারাবাহিকতায় এ সভা আয়োজন করা হয়।

আলোচনার শুরুতে দলের শিক্ষা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যসচিব আতিকুল বারী চৌধুরী।

সভায় জোনায়েদ সাকি বলেন, মানবিক গুণাবলিসম্পন্ন এবং দক্ষ—উভয় ধরনের জনশক্তি তৈরির চ্যালেঞ্জ এখন সমানভাবে জরুরি। রাষ্ট্র যদি দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে নিজের দায়িত্বে নেয়, তাহলে বাজেট বরাদ্দ ও নীতি কাঠামোয় বড় পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য একীভূত ও স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি, তাদের মর্যাদা নিশ্চিত করা এবং শিক্ষা অবকাঠামোকে আধুনিক করা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।

সভায় লেখক ও চিন্তক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গণশিক্ষা প্রসার ছাড়া উন্নয়ন অসম্ভব। প্রাথমিক শিক্ষার ভিত্তি দুর্বল হলে পুরো ব্যবস্থার মান নিচে নেমে আসে।

সার্টিফিকেটকেন্দ্রিক মনোভাবকে তিনি ‘ডিপ্লোমা ডিজিজ’ উল্লেখ করে বলেন, শিখন-অর্জনের চেয়ে সনদ পাওয়াই এখন অনেকের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, শিক্ষা এখন বাণিজ্য ও রাজনীতির প্রভাবের বাইরে নেই। শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত সত্য অনুসন্ধান ও সৃজনশীলতা বাড়ানো। উন্নত দেশগুলো যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এগোচ্ছে, সেখানে বাংলাদেশকে চিন্তাশীল ও উদ্ভাবনী জনশক্তি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সবাইকে উচ্চশিক্ষায় ঠেলে দেওয়ার চেয়ে স্কুল ও কলেজ পর্যায় থেকেই শিক্ষার্থীর দক্ষতা অনুযায়ী পথ নির্ধারণ করাই যুক্তিযুক্ত।

সভাপতির বক্তব্যে জিএসএস নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বিশেষজ্ঞদের মতামত এবং সাধারণ মানুষের প্রস্তাব মিলিয়েই দল চূড়ান্ত নির্বাচনী ইশতেহার তৈরি করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- লেখক ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, শিক্ষা সংস্কার আন্দোলনের সংগঠক আবুল হাসনাত কবির, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক, লেখক ও শিক্ষক সফিক ইসলাম এবং পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31