IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> রাজনীতি >> বাঘায় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে কর্মীসভা

বাঘায় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে কর্মীসভা

বাঘায় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে কর্মীসভা

বাঘায় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে কর্মীসভা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে রাজশাহীর বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘা পৌরসভার ছাতারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপির কাছে ইসলাম নিরাপদ,জামায়াতের কাছে ইসলাম নিরাপদ নয়।মা-বোনদের বলছি তাদের প্রতারণায় আপনারা পড়বেন না।

আরও বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট, বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, তরুণরা সব সময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কালু,সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, শ্রমিকদলের উপজেলা সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক জহুরুল ইস্লাম, সাংগঠনিক সম্পাদক বুলবুল ইস্লাম, কৃষকদলের সদস্য সচিব সোহানুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31