ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নিকট থেকে নওগাঁ-৩ আসনে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এসময় উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস.এম হান্নান, প্রচার সম্পাদক আমিনুল হক, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সম্পাদক মনিরুল হক মনি, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল বিশ্বাস বাদল, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সম্পাদক এনামুল হক, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মী, সদস্য ইখতিয়ার উদ্দিন দুরন্ত, খাইরুল ইসলাম, চঞ্চল রহমান, কাজী শামসুজ্জোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল ইসলাম, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নওগাঁ-৩ আসনে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। অপরদিকে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নিকট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নওগাঁ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।
এসময় আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে শুভেচ্ছা ও দোয়া বিনিময় করা হয়।


