ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮,নওগাঁ -৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল তার মনোনয়ন ফরম উত্তোলন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান, সহ সভাপতি রেজাউল নবী।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক ও বিলাসবাড়ি ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, যুগ্ম সম্পাদক এস এম তরিকুল ইসলাম হালিম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মহাদেবপুর উপজেলার ধানের শীষ সমর্থক গোষ্ঠীর এক নম্বর যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা মহিলা দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বদলগাছী ও মহাদেবপুর উপজেলার শত শত নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলন শেষে দলীয় নেতাকর্মীসহ বদলগাছী ও মহাদেবপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন ফজলে হুদা বাবুল।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে সরকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, এ পর্যন্ত এই উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
মনোনয়ন ফরমের সাথে নির্বাচনী আচরণবিধির কপি দেওয়া হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।


