ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ৭নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৪টায় নগরীর শ্রীরামপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মারজিয়া খাতুন পপি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, ৭নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক দিনা খাতুন, রাজপাড়া থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহিলা দলের সদস্য মাসুরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সোহরাব হোসেন শেখ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাজপাড়া থানা সভাপতি আলতাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম এবং মহানগর যুবদলের সদস্য নাজমুস শাকিব নাঈমসহ বিএনপি, যুবদল ও মহিলাদলের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।


