IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘কয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান’

‘কয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তারেক রহমান।

আজ রোববার সন্ধ্যায় সিলেট নগরীর উইন্ডসর হোটেলে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতের মতো এবারও বিএনপি সিলেট থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে গণমাধ্যমে কিছু শঙ্কা প্রকাশ করা হলেও বিএনপি শঙ্কা বোধ করে না। শুরু থেকেই দলটি নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে এবং সবার সহযোগিতা পেলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে।

ফখরুল আরও বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ বিদায় নিয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়টিকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে গড়ে ওঠে না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে তৈরি হয় না। বিএনপি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংসদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে দেশে একটা কালচার শুরু হয়েছে, তা মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রবণতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, আর তা সম্ভব কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31