IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি’

‘ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণকে দেখাতে হবে যে বগুড়ার মাটি বিএনপির সঙ্গেই আছে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ করার আহ্বান জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অতীতে যখনই ধানের শীষ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই দেশ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।

এ পথসভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলম। পথসভাকে ঘিরে বিপুল জনসমাগম ঘটে। মহাস্থান থেকে রহবল পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা। অনুষ্ঠান শেষে হাজারো মানুষ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমানকে বিদায় জানান।

এর আগে একই দিন দুপুরে তারেক রহমান বগুড়া শহরের স্টেশন রোডে অবস্থিত বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে ছিলিমপুর এলাকার নাজ গার্ডেন হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় আয়োজিত মতবিনিময় সভায়ও প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31