ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে শনিবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম ।
শনিবার তিনি রহনপুর পৌর এলাকার ঝড়ুপাড়া, হিরুপাড়া, পুরাতন প্রসাদপুর, কাঠাল মোড়, ভাটাপাড়া, সোবহান নগর কলোনি, রহমতপাড়া, খোয়ারমোড়, পুরাতন বাজার, কলেজ মোড়, ষ্টেশন বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং সোবহান নগর কলোনী হাফেজিয়া মাদ্রাসায় পথসভা করেন।
পথ সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বিএনপির তরুন নেতা ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আশরাফুল ইসলাম, সাবেক কাউন্সিলার নুরুল ইসলাম সিরাজ, ইউসুফ আলি, আ,ন,ম ফকরুল ইসলাম মানিক, বিএনপি নেতা সেরাজুল ইসলাম প্রমুখ ।
পথসভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল।


