ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে পৌরসভায় সম্ভাব্য নৌকার মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজনের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার তানোর উপজেলা নির্বাহী অফিসার ও মুন্ডমালা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার।
এসময় সাথে ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগ সদস্য আসলাম উদ্দিন, কলমা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুরশিদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আগামী ১৪ ই ফেব্রুয়ারী তানোর পৌর সভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৭ই জানুয়ারী মনোয়নপত্র জামার শেষ দিন, যাচাই বাছাই ১৯ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারী।


