IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ এমপি আনুরভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াতবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণাসবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনচারঘাটে সংঘবদ্ধ চক্রের ধর্ষনের শিকার এক নববধুরাণীনগর পুলিশের অভিযানে চোর চক্রের ৩সদস্য গ্রেফতার, ৫গরু উদ্ধারগুজবে কান দেবেন না: দুর্গাপুরে তেলের সরবরাহ স্বাভাবিক, প্রশাসনের অভিযান ও মাইকিংরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানাইরান সংঘাতে বাড়ছে মার্কিন ব্যয় ও রাজনৈতিক চাপফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটকপত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন প্রধানমন্ত্রীরইরানে ফের মার্কিন বিমান হামলাসন্ধ্যার মধ্যে দেশের যেসব জেলায় ঝড়ের আভাস
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

ভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তিনবারের এমপি গাজী নজরুল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তাকে জামায়াতের রুকন (সদস্য), কেন্দ্রীয় শুরাসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

সংবাদমাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক হয়।

জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়। তাকে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

গত সোমবার রাতে ৭৫ বছর বয়সী গাজী নজরুলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান।

যদিও বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয় বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্ক সমালোচনা আরও বাড়ে। যদিও বাংলাদেশের আইনাননুযায়ী বিয়ে আগে করে, পরবর্তীতে তা নিবন্ধনে বাঁধা নেই। তবে ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যেই জামায়াত বহিষ্কার করল গাজী নজরুলকে।

তরুণীকে ১৭ জুন বিয়ে করার কথা বললেও, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর একটি জীবন বৃত্তান্ত পাওয়া গেছে। যাতে চাকরির জন্য জোর সুপারিশ করেন তিনবারের এমপি নিজেই। ২২ জুনের স্বাক্ষর রয়েছে। এতে ওই তরুণীর বৈবাহিক অবস্থা লেখা, অবিবাহিত। তার দাবি, জীবন বৃত্তান্তটি বিয়ের আগে তৈরি। তাতে পরে সই করেন তার স্বামী।

কী চাকরির জন্য আবেদন করেছিলেন- এই প্রশ্নে ওই তরুণী গত মঙ্গলবার বলেছিলেন, ছোটখাট বেসরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় জীবনবৃত্তান্ত দিয়েছেন।

একজন এমপির স্ত্রীর কী ছোটখাট বেসরকারি চাকরির প্রয়োজন রয়েছে কিনা, চাকরি দেওয়ার কথা বলে এমপি তাকে বিয়ে করেছেন কিনা- প্রশ্নে এমপির দ্বিতীয় স্ত্রী বলেছেন, তিনি পরিবারের মতামতে স্বেচ্ছায় বিয়ে করেছেন।

তবে বুধবার বহিষ্কারের সিদ্ধান্তের পর গাজী নজরুল এবং তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা বলা যায়নি । দুইজনেরই ফোন বন্ধ পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930