IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> ‘মহিলা লীগ তৃণমূলের নেতৃত্বে বিরাট ভূমিকা রাখে’

‘মহিলা লীগ তৃণমূলের নেতৃত্বে বিরাট ভূমিকা রাখে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৫নং যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাঈমা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিনা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ তৃণমূলের নেতৃত্বে বিরাট ভূমিকা পালন করে চলেছে। এক সময় যোগীপাড়া ইউনিয়ন সন্ত্রাসের রাজত্বছিল। আওয়ামী লীগ সরকারের কারনে শান্তির জনপদে পরিনত হয়েছে যোগীপাড়া সহ বাগমারা উপজেলা। যে কাজ করতে পারবে সেই নেতা হবেন। আওয়ামী লীগের উন্নয়ন জনড়ণের দ্বার গোড়ায় পৌঁছে দেয়ায় হচ্ছে তৃণমূল নেতৃবৃন্দের কাজ। ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তারই একটা নজির স্থাপন করেছে। ইউনিয়নে মহিলা লীগের সম্মেলনের মধ্যে দিয়ে তৃণমূলের নেতৃত্বে বাড়ছে গতিশীলতা। ত্রি-বার্ষিক সম্মেলনে মহিলাদের উপস্থিতি প্রমান করে তারা কতটা শক্তিশালী। সম্মেলনের মধ্যে দিয়ে মহিলা লীগে নতুন নেতৃত্ব আসছে। এই নেতৃত্বের মাধ্যমে আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের সহযোগি হচ্ছে মহিলা লীগ। দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দদের আহŸান জানান তিনি।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সোহাগ, জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাসআর মজনুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মাহাবুর রহমান মিঠু প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে নাঈমা বেগমকে সভাপতি এবং রিনা পারভীনকে সাধারণ সম্পাদক করে যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31