IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> ‘বিএনপি-জামায়াত দেশে রাজনীতির নামে অপরাজনীতির খেলায় মেতেছে’

‘বিএনপি-জামায়াত দেশে রাজনীতির নামে অপরাজনীতির খেলায় মেতেছে’

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বিএনপি-জামায়াত দেশে রাজনীতির নামে অপরাজনীতির খেলায় মেতে উঠেছে। তারা নির্বাচনে প্রতিদ্বন্দীতা না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বানচালের অপচেষ্টা লিপ্ত থাকে। তারা কখনও জনগনের ভোটে নির্বাচিত হয়নি। যারা পেছনের দরজা দিয়ে ক্ষতায় আসতে চায়, তারা কখনও জনগণের ভালো চাইতে পারে না। তাদের এসব অপচেষ্টা রুখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী একরামুল হকের নির্বাচণী পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাথঙ্গে পথসভায় জেলা আওয়ামী লীগ ছাড়াও রাজশাহীর আশে পাশের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিয়ে সবাই নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

নৌকার প্রার্থী একরামুল হককে বিপুল ভোটে বিজয়ী করার আহŸান জানিয়ে সাধারণ ভোটারের উদ্দেশে এস এম কামাল হোসেন আরও বলেন, যে বাগমারা এক সময় ছিল আতঙ্কে জনপদ। কিন্তু সেই আতঙ্কের জনপদ আজ শান্তির জনপদে পরিনত হয়েছে। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারনে। আজ চারঘাট তথা রাজশাহী তথা দেশের দিকে তাকালে দেখবেন কোথাও আর অন্ধকার নেই। নিভৃত চরাঞ্চলেও আজ আলোর ঝলকানী। সবখানেই লেগেছে উন্নয়নের সিড়ি। তাই উন্নয়নের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে নৌকা মার্কা ভোট বিপ্লব ঘটিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মনে রাখবেন নৌকা মনেই উন্নয়ন। নৌকা মানেই শান্তির অগ্রদুত। নৌকা মানেই শান্তির আবাস স্থল। তাই শান্তির রাজ্যে যারা আগুন নিয়ে খেলতে চাই তাদের বয়কট করুন।

চারঘাট-বাঘা আসনের সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক রায়হান বলেন, আমার স্ত্রী এর আগে চারঘাট মেয়র ছিলেন। এবারও তিনি মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই দলীয় ভাবে মনোনয়ন দিয়েছে। তাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে একরামুল হক শেখ হাসিার নৌকার মাঝি। এই নৌকার মাঝিকে বিজয়ী করতে কাধে কাধ মিলে বাড়ী বাড়ী গিয়ে নৌকার জনজোয়ার তৈরী করতে হবে। আগামী ২৮ ফেব্রæয়ারী বিপুল ভোটে নৌকার মাঝিকে বিজয়ী করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক রায়হান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31