IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> রাজনীতি >> বাগমারায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা

বাগমারায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা রাজশাহীর বাগমারার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। দলীয় মনোনয়ন দাখিল শেষে তাঁরা মতবিনিময় করেন। এসময় তাঁরা দলীয় মনোনয়ন পেলে নিজেদের শতভাগ বিজয়ের বিষয়ে আশাবাদ ও এমপি এনামুল হকের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু করে। এদের মধ্য থেকে কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাবে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর কমপ্লেক্সে দলীয় মনোনয়ন ফরম জমা নেওয়া শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার, দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ এগুলো জমা নেন।

সোমবার জমা দেন যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, আউচপাড়ার সরদার জান মোহাম্মদ, মাড়িয়ার আসলাম আলী আসকান, হামিরকুৎসার আনোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বড় বিহানালীর ইয়াছিন আলী, আলমগীর হোসেন, ঝিকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, গনিপুরের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, এসএম এনামুল হক, অহিদুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, গোবিন্দপাড়ার সুরাত আলী, আল মামুন, দ্বীপপুরের বিকাশ চন্দ্র ভৌমিক, মাড়িয়ার রেজাউল করিম, শুভডাঙ্গায় আব্দুল হাকিম প্রামানিক, আশিকুর রহমান সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আবুল কালাম আজাদ, গোয়ালকান্দির আব্দুস সালাম, যোগিপাড়ার যুবলীগের নেতা মাহাবুবুর রহমান মিঠু।

এসময় তাঁদের সঙ্গে ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে বাগমারা প্রেসক্লাবে এসে আলাদা আলাদা ভাবে তাঁরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা প্রায় অভিন্ন বক্তব্য দেন। এসময় তাঁরা দাবি করে বলেন, দলীয় মনোনয়ন পেলে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদি। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের অনেকে কারা ও প্রতিপক্ষ রাজনীতিক দলের নেতাদের হাতে নির্যাতিত। তাঁদের ভাষ্য, আধুনিক বাগমারার রুপকার শান্তির অগ্রদূত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাতকে শক্তিশালী করবেন। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সরকারের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, উপজেলার ১৬টি ইউনিয়নে ৮৩ জন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা প্রদান করেন। এর মধ্যে, গোবিন্দপাড়ায় ৩জন, নরদাশে ৬জন, দ্বীপপুরে ৫জন, কাচারী কোয়ালীপাড়ায় ৪জন, মাড়িয়ায় ৫জন, শ্রীপুরে ৩জন, গনিপুরে ১০ জন, বাসুপাড়ায় ৫জন, আউচপাড়ায় ৩জন, শুভডাঙ্গায় ৬ জন, সোনাডাঙ্গায় ৩জন, ঝিকরায় ৭জন, গোয়ালকান্দিতে ৯জন, হামিরকুৎসায় ৫জন, যোগীপাড়ায় ৫জন, বড়-বিহানারীতে ৪জন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে ফরম উত্তোলন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728