IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না’

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, আমরা দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার প্রয়াস পেতাম না। আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি, আমরা উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ এবং তারি সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথ ধরে।

গত শুক্রবার ৫ মার্চ বেলা সাড়ে ৩টায় নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্ম সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি আরো বলেন, আমাদের দেশে সমতল ভূমি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে আছে। তাদেরকে অনেকে নানা রকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন এনজিওরা বিভিন্নভাবে মিটিং করে নিয়েছে, মিছিল করে নিয়েছে এবং সেসব ভিডিও পাঠিয়ে বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে। কিন্তু সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোন উন্নয়ন হয় নাই। একটি গোষ্ঠী পেছিয়ে পড়ে থাকলে, এ দেশ উন্নত দেশে রূপান্তরিত হবে না। তাই শুধুমাত্র তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য আলাদা সেল গঠন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইযুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল খালেক, সহ-দপ্তর সম্পাদক রনজিত কুমার, অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীবৃন্দ। উপজেলায় ১শ ৩০জনকে বকনা গরু ও ৫০ দিনের গো-খাদ্য বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31