ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার ৪টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এই সমাবেশ করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবন্দ।
বিক্ষোভ মিছিল নিয়ে নেতৃবৃন্দ সামনের দিকে এগুতে থাকলে পুলিশ তাদের তাদের বাধা দেন। পুলিশি বাধায় মিছিল আর সামনের দিকে যেতে না পেরে সেখানেই সমাবেশে করেন। সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সমাবেশ সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, রাসেল আলী, আনোয়ার হোসেন, রাসেল বাবু, ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, হেদায়েতুল্লাহ শিমুল, সুজন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক শুভ, দুলাল ও রিপন, সহ-সাংগঠনিকত সম্পাদক মাসুম, দপ্তর সম্পাদক জতন উদ্দিন জজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সম্পাদক মন্ডলীর সম্পাদক নয়ন, বাপ্পি, আনোয়ার, আলাউদ্দিন, যুবনেতা তন্ময়, ছাত্রনেতা সজিব, রবিন ও লিমনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।


