IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> ‘বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের অন্য বিশ্বনেতাদের ভাষণের মধ্যে শ্রেষ্ঠ’

‘বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের অন্য বিশ্বনেতাদের ভাষণের মধ্যে শ্রেষ্ঠ’

ধূমকেতু প্রতিবেদক : ৭ মার্চ রোববার বিকাল ৪.৩০ টায় রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী। সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সভা পরিচালনা করেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল।

প্রধান অতিথির বক্তব্যে আসাদ বলেন, বঙ্গবন্ধু শত ঘাত-প্রতিঘাত সহ্য করে ২৩ বছর ধরে বাঙালিকে সংঘটিত করেছেন পশ্চিম পাকিস্তানী হানাদারদের কাছ থেকে দেশ এবং দেশের মানুষকে মুক্ত করতে। আর তিনি সেটি করেছিলেন এই ঐতিহাসিক ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণের মাধ্যমে। তিনি সেই দিন বলে দিয়ে ছিলেন “আমি আর হুকুম দেওয়ার না পারি আপনারা প্রস্তুত থাকবেন”। তিনি পাকিস্তানীদের সকল ষড়যন্ত্র আগে থেকেই জানতে পারতেন বলেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষও সেই দিনের বঙ্গবন্ধুর ভাষণ শুনার পরে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বঙ্গবন্ধুর এই ভাষণই বাঙালির মধ্যে যুদ্ধের উৎসাহ সঞ্চার হতে থাকে। পরিণতিতে ২৫ মার্চের পরে পাকিস্তানী হানাদাররা এই নিরীহ বাঙালির উপর আক্রমণ করলে নিরস্ত্র বাঙালি প্রতিরোধ শুরু করে। তার এই ভাষণ আজও অমর হয়ে আছে বাঙালিদের মাঝে। এই ভাষণ বিশ্বনেতাদের পৃথিবী কাঁপানো ভাষণ থেকেও শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পেয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন জাতিসংঘে প্রামাণ্য ঐতিহ্য স্বরুপ সংরক্ষণ করা হয়েছে। পৃথিবীর অন্য সব নেতাদের ভাষণ যেমন বিখ্যাত হয়েছিল, ঠিক তেমনি বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীজোড়া বিখ্যাত হয়েছে। আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে এবং তার কন্যা শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে।

সভায় আরোও বক্তব্য রাখেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, কামারগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম, তানোর পৌর যুবলীগের সভাপতি হিরো সরকার, সাধারণ সম্পাদকওহাব সরদার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31