IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> বাঘায় ইউপি নির্বাচন কেন্দ্রীক বর্ধিতসভা, জনসমর্থনে এগিয়ে শফিক ও নাজমুল

বাঘায় ইউপি নির্বাচন কেন্দ্রীক বর্ধিতসভা, জনসমর্থনে এগিয়ে শফিক ও নাজমুল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউপি নির্বাচন নিয়ে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাউসা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য রাখেন ১৩ প্রার্থী। এর মধ্যে প্রবীনদের মধ্যে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) এবং নবীনদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলে অনেকে মন্তব্য করেন।

সকাল ১১ টায় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ আজিজুল আলম ও সদস্য নকিবুল হাসান নবাব, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের ফাতেমা মাসুদ লতা প্রমুখ।

সভায় দলীয় মনোনয়ন চাওয়াসহ নিজেদের যোগ্যতা জাহির করে বক্তব্য উপস্থাপন করেন মোট ১৩ জন প্রার্থী।

এদের মধ্যে রয়েছেন, বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু হোসেন, সাইদুর রহমান ভুট্টু, আতাব উদ্দিন, আব্দুল করিম, রেজাউল করিম. করিম সরকার, আলম হোসেন ও আনারুল ইসলাম।

তবে এ সকল মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে জনসমর্থনে দু’জন প্রার্থী এগিয়ে রয়েছেন বলে মন্তব্য করেন তৃনমুল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। এরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) ও তরুন ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন।

এর কারণ হিসাবে জানতে চাইলে নেতা-কর্মীরা বলেন, এই পরিষদে ১৪ বছর বিএনপির চেয়ারম্যান ছিলো। আমরা অনেক পরিশ্রম করে ২০১৬ সালে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-শফিক ভাইকে চেয়ারম্যান নির্বাচিত করি। তার উন্নয়ন দৃশ্যমান। এর আগে তার বাবা হাফিজুর রহমানও এই পরিষদের চেয়ারম্যান ছিলো একারনে শফিক মনোনয়ন পাওয়ার দাবি রাখেন ।

মনোনয়ন পাওয়া প্রসঙ্গে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) বলেন, আমার উন্নয়ন দৃশ্যমান। আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে গত ৫ বছরে অসংখ্য উন্নয়ন করেছি এবং বেশ কিছু উন্নয় প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। দল যদি আমাকে আরেকবার মনোনয়ন দেয় তাহলে আমি আমার অসমাপ্ত কাজ গুলো বাস্তবায়ন করবো। আর যদি মনোনয়ন না ও দেয়-তবে স্থানীয় সাংসদ এবং বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যাকে সমর্থন দিবে আমি তার পক্ষে কাজ করবো।

অপরদিকে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, আমি তরুন হলেও এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে। সাধারণ মানুষ আমাকে চায়। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিএনপির যতো বড় হেবি ওয়েটধারী প্রার্থীই আসুক না কেন, ইনশাল্লাহ তাকে পরাজিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ এলাকার উন্নয়ন করে যাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31