ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যেগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি, জামায়াত সম্প্রদায়িক শক্তির সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্বদেন যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হাসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, যুবলীগ সহ-সভাপতি জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক মাহবুবুর রহমান সজীব, দপ্তর সম্পাদক মহশীন আলী, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এনামুল হক ও সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু হাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।


