IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে নগর আ.লীগের বিক্ষোভ

হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে নগর আ.লীগের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপী হেফাজত ইসলামের ধ্বংসাত্মক কর্মকান্ড, সরকারী স্থাপনা ও গণপরিবহনে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও ও অযৌক্তিক হরতালের প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ৯টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পথসভায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার পরপরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছি। আমরা মাহেন্দ্রক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে দেশের দৃশ্যমান উন্নয়নে আনন্দিত ও উল্লাসিত, ঠিক তখনই বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হেফাজতে ইসলাম দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতা করার চেষ্টা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এসেছেন আমাদের দেশে। অনেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রেখেছেন। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসায় দেশের উন্নয়নের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা দেশের উন্নয়নকে তরান্বিত করবে।

তিনি আরও বলেন, জামায়াত-বিএনপি পাকিস্তানের অর্থায়নে হেফাজতকে লেলিয়ে দিয়ে সারাদেশে তান্ডবের রাজত্ব কায়েম করতে চায়। দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে চায়। তাদের প্রভুদের খুশী করতে চলমান উন্নয়ন কার্যক্রমগুলোকে বাধাগ্রস্থ করাই তাদের লক্ষ্য। কিন্তু তাদের এই দুঃস্বপ্ন দেশের মাটিতে কখনও সফল হবে না। আমরা তাদের একাত্তরে পরাজিত করেছি। সেই পরজায়ের গ্লানি এখনও তারা ভুলতে পারে নি। সেই পরাজয়ের শোধ নিতে তারা দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে।

তিনি বলেন, হেফাজত ইসলাম ইসলামের কথা বলে কিন্তু তাদের কর্মকান্ড ইসলাম সমর্থন করে না। তারা ইসলামের নামে রাষ্ট্রের সম্পদ সরকারী-বেসরকারী গণপরিবহনে অগ্নিসংযোগ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে ব্যবহার করে মসজিদের পবিত্রতা ধ্বংস করছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করছে এবং জীবনযাত্রাকে হুমকির মুখে ঠেলে দিতে চাই। তাদের এহেন কর্মকান্ড রাজপথেই রাজনৈতিক ভাবে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

ডাবলু সরকার বলেন, বাংলাদেশের শান্তিময় পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা কখনও বঙ্গবন্ধুকে, কখনও রাষ্ট্রধর্ম ইসলামকে আবার কখনও আমাদেরকে হিন্দু বানানোর পাঁয়তারায় লিপ্ত থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। আমরা জানি না, কি কারণে তারা আজ সরকার পতনের আন্দোলন করছে। তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাস করে না, জনগণকে নিয়ে কথা বলে না, যেনতেন প্রকারে শেখ হাসিনা সরকারের পতন চায়। এটিই তাদের লক্ষ্য, যা কখনও পূরণ হবে না।

তিনি আরও বলেন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর কন্যা, দেশরতœ শেখ হাসিনাকে ২০বার হত্যার চেষ্টা করা হয়েছিলো। সর্বশেষ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ গোটা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু পরম করুণাময়ের অশেষ কৃপায় আমাদের প্রিয় নেত্রী প্রাণে বেঁচে যায়। এরা বঙ্গবন্ধুকে ভয় পায়, এরা মুক্তিযুদ্ধকে ভয় পায়, এরা বাঙ্গালীর সংস্কৃতিকে ভয় পায়। আর ভয় পায় বলেই এদের প্রদান টার্গেট বঙ্গবন্ধুর ভাস্কর্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করে তারা দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে। এরা দেশের সম্পদ ও জানমালের ক্ষতি সাধান করছে, এরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রæ। এদের আর ছাড় দেওয়া যায় না, রাজপথে এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

তিনি উদাত্ত আহŸান জানিয়ে বলেন, অবিলম্বে এই পাষান্ডদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জাহির উদ্দিন তেতু, আশরাফ উদ্দিন খান, সৈয়দ হাফিজুর রহমান বাবু, বাদশা শেখ, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, মোখলেশুর রহমান কচি, আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ সহ নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31