IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> কোম্পানীগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ ঘোষণা

কোম্পানীগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ ঘোষণা


ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন গোলাম ছারওয়ার।

তার এ পদত্যাগের ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের দুগ্রুপের বিবদমান পাল্টাপাল্টি হামলা-মামলা নিয়ে নতুন করে চলছে নানা আলোচনা সমালোচনা।

তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। ঠিক সময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করব।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোলাম ছারওয়ার বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি, আর রাজনীতি করব না। শনিবার তিনি সবার সঙ্গে আলাপ করে তার পদত্যাগপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দেবেন বলেও জানান।

এর আগে গত ৩১ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন। এই পদে তিনি আর থাকবেন না বলে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31