ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠনের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।
সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সচিব বরজাহান আলী মৎস্যজীবী লীগের আহ্বায়ক বেনাউল ইসলাম, পৌর আওয়ামী সভাপতি শরিফুল আলম, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ফায়জার রহমান কনক, সদর উপজেলা কৃষক সভাপতি রুহুল আমীন প্রমুখ।
সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।


