IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শাজাহান খানকে ক্ষমা চাইতে বলল জেলা আ.লীগ

শাজাহান খানকে ক্ষমা চাইতে বলল জেলা আ.লীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : শাজাহান খান এমপি দলীয় শৃঙ্খলা ভেঙে জামায়াত-শিবির সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করেছেন। এমন অভিযোগ তুলে তাকে দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে বললেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

তিনি বৃহস্পতিবার টেকেরহাট নুরজাহান কমিউনিটি সেন্টারে রাজৈর পৌরসভা আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, শাজাহান খানের পিতাকে নিয়ে আমার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মাদারীপুর উত্তাল। কিন্তু আমি যে কথা বলেছি, তার কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। অথচ আমাকে বিভিন্ন সভা-সমাবেশ করে হেয় করা হচ্ছে। আপনি যদি মনে করেন আমি ভুল বলেছি, আপনি সেটা আওয়ামী লীগের দলীয় ফোরামে ব্যাখ্যা চাইতে পারতেন। অথচ সেটা না করে জামায়াত-শিবির, স্বাধীনতাবিরোধী বিএনপির ছেলেপেলে দিয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। আপনি যেটা করেছেন, তার জন্যে আজ হোক বা কাল হোক আপনাকে মাদারীপুর আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে।

শাজাহান খানকে উদ্দেশ করে জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আরও বলেন, আপনি প্রিয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে অসত্য কথা বলেছেন। আপনি বলেছেন, শেখ হাসিনা নাকি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আপনাকে ছাড়া মিটিং করতে পারেন নাই। আপনি মিথ্যাবাদী। একথা যদি আপনি প্রত্যাহার না করেন তাহলে আপনার বিরুদ্ধেও রাজৈর ও মাদারীপুরের মানুষ প্রতিবাদ সমাবেশ করবে এবং আপনাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

রাজৈর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর কমিটির আহ্বায়ক আব্দুস কুদ্দুস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সেকান্দার আলী শেখ, দেলোয়ার হোসেন দিলীপ, ইসুব আলী মিয়া, আল-আমীন মোল্লা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির খান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কর, রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশিদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31