IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> আ.লীগের জন্মদিনে ৭২ পাউন্ড কেক কাটলেন মেয়র মুক্তার

আ.লীগের জন্মদিনে ৭২ পাউন্ড কেক কাটলেন মেয়র মুক্তার

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : বুধবার উপ-মহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২-তম জন্মদিন। এই দিনটিকে যথা-যথ ভাবে উৎযাপন এবং ভালোবাসার নিদর্শন হিসাবে ৭২ পাউন্ড কেক কেটে আলোড়ন সৃষ্টি করেছেন আড়ানী পৌর সভার সফল মেয়র মুক্তার আলী। দলের প্রতি তাঁর এই ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন আড়ানী পৌর আওয়ামী লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিকেল ৫ টায় আড়ানী পৌর কার্যালয়ের সামনে ঐতিহাসিক ঈদগাহ্ মাঠে মহামারি করোনার কারনে সামাজিক দুরুত্ব বজায় রেখে এই কেক কাটার আয়োজন করা হয়। এ সময় মেয়র মুক্তার আলী বলেন, বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিক ভাবে জন্ম নেওয়া প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বৃহৎ একটি রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এ দলটির আজ গৌরবোজ্জ্বল ৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি যতোদিন বেঁচে থাকবো ততদিন এই দলের সাথে সম্পৃক্ত থেকে পৌরবাসীর ক্ষেদমত করে যাবো।

তিনি বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল আমি এই পৌরসভাকে একটি মডেল পৌর সভায় রুপান্তরিত করবো। আল্লাহ্ পাকের অশেষ মেহের বানীতে আমি সেই লক্ষে উন্নয়ন করে যাচ্ছি। ইতোমধ্যে আড়ানী বাজারের ভিতর চারপ্রান্ত দিয়ে পিচ ঢালায় রাস্তা নির্মাণসহ রুস্তমপুর পশু হাটের উন্নয়ন করেছি। উন্নয়ন করেছি এলাকার রাস্তাঘাট। এতে জলাবদ্ধতা কমেছে, সেই সাথে করেছি সু-প্রিয় পানির ব্যবস্থা সহ সেনিটেশন।

মুক্তার আলী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমরা রাষ্টভাষা বাংলায় কথা বলতে পারতাম না। আমাদের নতুন করে উর্দু ভাষা শিখে তবেই কথা বলতে হতো। আমরা পেতাম না একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট। এই অর্জন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর এ জন্য তাঁকে বাঙ্গালী জাতির পিতা বলা হয়। বর্তমানে তাঁর সু-যোগ্য কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমরা জনপ্রতিনিধিরা তাঁর দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

এই উন্নয়নের ধারাবাহিকতা থেকে মুক্তার আলী তাঁর রাজনৈতিক গুরু এবং বড় ভাই স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, শাহরিয়ার আলম চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার এবং গনমানুষের নেতা। তিনি পরপর তিনবার নির্বাচিত হয়ে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা বিগত কোন সরকার আমলে হয়নি।

মুক্তার আলী শাহরিয়ার আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে মানুষটি তাঁর নিজেস্ব অর্থায়নে মহামারি করানা মোকাবেলায় ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করেন, গরিব-দুখিদের বাড়িতে লোক মারফত খাবার পৌছে দেন, ঈদের সময় কাপড় উপহার দেন, দু’টি ইউনিয়ন এবং একটি পৌর ভবন নির্মাণের জন্য জমি দান করেন, শতভাগ বিদ্যুতায়ন এর ব্যবস্থা করেন, একই উপজেলায় একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানকে সরকারি করণ করেন, নিজ অর্থায়নে মা-ও শিশু হাসপাতাল নির্মাণ করেন, এলাকায় অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও রাস্তাঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেন, তাকে খারাপ বলার কোন অবকাশ নেই।

উক্ত জন্মদিন পালন ও কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক রাম গোপাল সাহা ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পী।

এসময় উপস্থিত ছিলেন, আড়ানী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল আজিজ সরকার, সাধারণ সম্পাদক একরামুল হক সনত, সাবেক আড়ানী ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন মন্টু, আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামিম আলী, সমাজ সেবক মোজাম্মেল হক, জিনানাহ সরকার, শ্রী অমল কুমার দাস, শিক্ষক সঞ্জয় কুমারসহ পৌর এলাকার জনসাধারণ।

এর আগে সকাল ১০ টায় মুক্তার আলী বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর এলাকার ৩৫০ জন গর্ভবতী নারীদের জন্য সরকারি অনুদানের অংশ হিসাবে ৩০ লক্ষ ৮ হাজার টাকা বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31