IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> ‘আ.লীগের জন্ম না হলে বাংলাদেশ পেতাম না’

‘আ.লীগের জন্ম না হলে বাংলাদেশ পেতাম না’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ এবং আওয়ামী লীগ একই সুতোই গাঁথা। আওয়ামী লীগকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। আওয়ামী লীগ জাতির প্রাণ বাঙ্গালী ভ্রমরা। আওয়ামী লীগের হাত ধরেই পেয়েছি স্বাধীন দেশ এবং লাল সবুজের পতাকা। আওয়ামী লীগের ঋণ বাঙ্গালী কোন দিন শোধ করতে পারবেনা। আওয়ামী লীগ জাতিসত্তাকে বিকশিত করেছে। আওয়ামী লীগের অর্জন বাংলাদেশের অর্জন।

বুধবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সর সালেহা ইমারত মিলনায়তনে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মের মাঝে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরতে হবে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজো দেশের কল্যাণে কাজ করে চলেছেন। স্বাধীনতা বিরোধী চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মাণ ভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সংগঠনকে শেষ করে দেয়ার জন্য। তাদের সেই চিন্তা ভাবনা ভেঙ্গে দিয়েছে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার মৃত্যুর পর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে শক্ত হাতে হাল ধরেছেন তিনি। পিতার স্বপ্নেকে বাস্তবায়ন করতে সর্বদায় কাজ করে চলেছেন।

সংগঠনকে শক্তিশালী করতে নির্দিষ্ট সময় পরপর সম্মেলনের মাধ্যমে দলের গতিশীলতা ঠিক রেখেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। সবাইকে সংগঠনের নিয়মনীতি মেনে সংগঠনিক চর্চা করে যাওয়ার আহŸান জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ এবং অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা শেষে শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তিকামনা সহ মহামারী করোনা ভাইরাসের কবল থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31