IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> রাজশাহী >> রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন

রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের লতা আর্ট গ্যালারিতে পাঁচ দিন ব্যাপি ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।

রোববার (২৭ মার্চ) বিকাল ৪টায় প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমের শতাধিক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীটি আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

কলেজের গভর্ণিং বডির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রদশর্নী কমিটির পক্ষ থেকে প্রভাষক আশরাফুল হক রিপন এবং শিক্ষকদের পক্ষ থেকে সহকারি অধ্যাপক হারুন অর রশিদ বক্তৃতা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য কলেজের শিক্ষার্থী হেলেনা আক্তার লাইজু, শ্রী মদন কুমার, মন্দিরা দে, রাকিব আলী, নাজনীন, সাব্বির হোসেন, সমিরুল ইসলাম, সাবরিনা শারমিন তিথি, মঈনুদ্দিন আহম্মেদ সৈকত কে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজের গভর্ণিং বডির প্রাক্তন সদস্য প্রফেসর ড. আবু তাহের বাবু, গভর্ণিং বডির সদস্য আব্দুল্লা আল বশির, অভিভাবক সদস্য ওজলেফা মাহ্মুদ ও রবিউল আলম, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930