IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> কেশরহাটের কাউন্সিলরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী এলাকাবাসি

কেশরহাটের কাউন্সিলরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী এলাকাবাসি

ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাবের আলী কর্তৃক বাজারের সরকারি জমি অবৈধ দখল করে অর্থ আত্মসাত নিয়ে আবারও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সাবের আলীর বিরুদ্ধে দখলবাজি নিয়ে এ অভিযোগ দায়ের করেন কেশরহাট পৌরবাসি।

অভিযোগ সূত্রে জানা যায়, কেশরহাট এলাকায় কাউন্সিলর সাবের আলী কুখ্যাত ভূমিদস্যু নামে পরিচিত। সে মোহনপুর থানার কেশর মৌজায় বিএস ১৬৪০, ১৬৫০, ১৬৫১, ১৬২১, ১৬৩৮ দাগ গুলো বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ নামে রেকর্ডভূক্ত সম্পত্তি হওয়ার পরেও সেই দাগ গুলোতে ৫ তলা ভীত সহ ভবন ও দোকানপাট অবৈধভাবে দখল করে নির্মাণ করেছে।

এর মধ্যে ১৬২১ নং দাগ সরকারী প্রজাতন্ত্রেও সম্পত্তি ১/৩ নং খতিয়ান যা ব্যক্তি সাবের আলী নামে বিএস রেকর্ডে অর্ন্তভুক্ত হয়েছে। কিন্তু আরএস রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তির মালিক খন্দকার রফিকুল ইসলাম, পিতা- খন্দকার ছমির উদ্দিন তাহার নিকট হইতে বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ এ্যাকুয়ার করে নিয়েছে। অথচ সরকারী সেই সম্পত্তি বিএস রেকর্ডে ১৬২১নং দাগ সাবের আলীর নাম অন্তর্ভূক্ত হয়েছে যা সঠিক নয়। যাহা তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।

এছাড়াও কেশরহাটের সরকারী খাস জমি প্রায় ১৭ বিঘা অবৈধ ভাবে দখল করে কাউন্সিলর সাবের প্রায় ২০০ টি দোকান, মার্কেট ও ভবন নির্মাণ করেছে, যেখান থেকে তার ভাড়া বাবদ মাসিক আয় প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। সাবেরের পেটুয়া বাহিনীর ভয়ে স্থানীয় কেহ মুখ খুলতে সাহস পায়না। বিগত দিনে তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্ম তুলে ধরে অসংখ্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সরকারি কোন মহল আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলেও পত্রিকার কার্টিং সংযুক্ত করে উল্লেখ্য করেছেন তারা।

এর আগে গত ৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করলে সড়ক ও জনপদ অধিদপ্তর ১৭ জানুয়ারি অভিযান পরিচালনা করাতে চাইলেও সেই অভিযান ক্ষমতার দাপটে বন্ধ হয়ে যায়। বর্তমানে The Government and local Authority Land and Building (Recovery of Possession) ১৯৭০ এর ৫,৬ এবং ৭ ধারার বিধান ব্যবস্থা গ্রহণের জন্য দাবিও জানান পৌরবাসি।

কাউন্সিলর সাবেরের জায়গায় ভাড়া গ্রহীতা কেশরহাটের মহাসড়ক সংগ্লন্ন মারুফ এন্টার প্রাইজের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা তার কাছ থেকে মার্কেটের প্রথম তলা হিরো শোরুমের জন্য ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা সিকিউরিটি বাবদ ১০ লাখ টাকা জামানাত দিয়েছি এবং প্রতি মাসে তাকে ২৫ হাজার করে ভাড়া বাবদ টাকা দিয়ে যাচ্ছি।

এ বিষয়ে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা ডিসি স্যারের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। সেখান থেকে নিয়োগ হলেই আমরা অভিযানটি পরিচালনা করবো বলে জানান।

কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান বলেন, সে জমি দখলসহ নানান অপকর্ম করে চলেছে। সে সাংবাদিকদেরও মারতে ও হত্যার হুমকি প্রদান করে। সে অবৈধ ভাবে ভবন নির্মাণ করেছেন। এগুলো উচ্ছেদের কাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের। তারা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করব বলে জানান।

এবিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আমি মোহনপুরের কেশরহাট পৌরসভা এলাকায় পরিদর্শনে আছি, অফিসে গিয়ে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31