IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> রাজশাহী >> শুভ জন্মাষ্টমী উপলক্ষে আরএমপির সভা

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আরএমপির সভা

ধূমকেতু প্রতিবেদক : শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’কে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরএমপিতে অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।

রোববার (৩ সেপ্টেম্বর) খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ কমিশনার বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে। জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে এবং ভিডিও চিত্র ধারণ করা হবে। প্রস্তুত থাকবে আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিট। এর পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে কোনো চ্যালেঞ্জ নেই তবে সাবধান থাকতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা বার বার চেষ্টা করে মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে বিনষ্ট করা যায়। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এছাড়াও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ চলমান থাকায় উচ্চ আওয়াজে গান বাজানো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জন্মাষ্টমী যথাযথ ও সুন্দর পরিবেশে উদ্‌যাপনের জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর), আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী ধর্মসভার সাবেক সভাপতি অলোক কুমার দাস, তপন কুমার সেন, ট্রাস্টি, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ, মহানগর রাজশাহী’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজ কুমার সরকারসহ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728