IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> রাজশাহী >> তানোরের ৫ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

তানোরের ৫ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেয়া বাল্যবিয়ে মুক্ত গ্রামগুলো হলেন, তানোর পৌরসভার ধানতৈড়, মুণ্ডুমালা পৌরসভার মাহালীপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর, সরনজাই ইউনিয়নের সরকার পাড়া ও তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন বলেন, আজ থেকে এই পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে।

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728