IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বাইচের ডুবে যাওয়া নৌকা-মাঝি-মাল্লাদের উদ্ধার করলো ভ্রমণকারি দল

বাইচের ডুবে যাওয়া নৌকা-মাঝি-মাল্লাদের উদ্ধার করলো ভ্রমণকারি দল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : শতবর্ষী নৌকা বাইচের প্রথম দিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া ছোট একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শিমুলতলাঘাট এলাকার নদীতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বাঘাউপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙগাড়িতে ৩ দিনব্যাপি নৌকা বাইচ মেলার আয়োজন করা হয়। প্রথম দিন বৃহস্পতিবার নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় কাঠের তেরী ছোট নৌকা। মেলা অনুষ্ঠানের স্থান থেকে ১ কিলোমিটার দুরে প্রতিযোগতায় অংশ নেওয়া ছোট একটি নৌকা ডুবে যায়। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌকার মাঝি মাল্লারা সাঁতরে উপরে উঠার চেষ্টাকালে নদীতে নৌকা বাইচ দেখতে আসা নৌকায় ভ্রমণকারি একটি দল তাৎক্ষাণিক ঘটনাস্থলে গিয়ে মাঝিমাল্লাদের উদ্ধার করে। পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রজব আলী ও রিপন খানসহ কয়েকজন জানান, তারা নৌকা নিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আগাচ্ছিল। এসময় প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি নৌকা শিমুলতলা ঘাট এলাকার নদীতে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকার মাঝি বেংগাড়ী গ্রামের শরিফুল ইসলাম জানান, তিনিসহ ১৩ জন মাল্লা বৈঠা নিয়ে নৌকা চালাচ্ছিল। পশ্চিম থেকে পূর্ব দিকে যাওযার সময় স্রোত ও ঢেউয়ের মুখে পড়ে তার নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে কিনারে উঠার চেষ্টা করি। পরে অন্য নৌকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়।

নৌকা বাইচ মেলা আয়োজক কমিটির সভাপতি, গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, গড়গড়ির বেংগাড়ি এলাকার শত বছরের গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে তিন ব্যাপি আয়োজন করা হয়েছে নৌকা বাইচ মেলার। প্রথম দিন ছোট নৌকা ডুবির ঘটনাটি অনাকাঙ্খিত। তবে সকলকেই সতর্কতার সাথে নদীতে নৌকা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয়দিন শুক্রবার (১৩ অক্টোবর) ইঞ্জিন চালিত নৌকা প্রতিযোগিতা। তৃতীয় দিন শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ৭০ থেকে ৭৫ হাত লম্বা বৈঠা নৌকার প্রতিযোগিতা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728