IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) গোদাগাড়ী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৪৬) বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় এই এজাহার দায়ের করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর মোড়ে অবস্থিত বিএনপি পার্টি অফিসে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পলাতক আসামি মোঃ সারিকুল মেম্বারের (৪০) নেতৃত্বে ও নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও মশাল নিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা দলীয় কার্যালয়টিতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় সাক্ষী ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করতে সক্ষম হয়। তবে মামলার প্রধান অভিযুক্ত সারিকুল মেম্বারসহ অন্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন,শাকিবুল হাসান (১৬), সজীব আলী (১৬),সিফাত আলী (১৭),রোকন (১৬), জীবন হোসেন (১৬), সবুজ (১৬),মাহি (১৬), সোহান হোসেন (১৬),সিফাত সিহাব আলী (১৬),আরমান আলী (১৬),আবির হাসান (২২),আসাদুল ইসলাম রুবেল (২১), হামিদুর রহমান (২০), আঃ গাফফার (১৯) এবং সাহাবুল ইসলাম (২৮)। আটককৃতদের সবার বাড়ি গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।]

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ