IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নিজের ছেলে মো. সানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি ভোগদখল, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মা সাহানাজ বেগম। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও ছেলের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাহানাজ বেগম। এ সময় তার মেয়ে মোসা. আজমিরা খাতুনও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আজমিরা খাতুন জানান, তার বাবা মৃত মো. আজম আলী জীবিত অবস্থায় নিজের সব সম্পত্তি স্ত্রী ও দুই সন্তান নামে মাঝে সমান অংশে রেজিস্ট্রি করে দিয়ে যান। রাজশাহীর টিকাপাড়ায় তাঁদের বসতবাড়ি এবং শান্তিবাগে দোকানবাড়ি রয়েছে। কিন্তু শান্তিবাগের বাড়িটি দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাই মো. সান একাই ভোগদখল করছেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ৮ আগস্ট টিকাপাড়ার বাড়ি থেকে তাঁর মাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন সান। তাঁর মা বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় প্রথমে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পরে তাঁদের এক চাচাতো বোন খাবার দিতে শুরু করলে তাঁর ওপরও নির্যাতন শুরু হয়। মাকে নামাজ পড়তে না দেওয়া, বাথরুমের পানির সংযোগ ও ঘরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটানো হয়। প্রতিবাদ করলে তাঁকে (আজমিরা খাতুন) অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। এমনকি তাঁর ছেলেকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

আজমিরা আরও জানান, পরিবারের বড় সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তাঁর ছোট ভাই সেই বিচার মানেননি। বরং, বাবার মৃত্যুর পর থেকে দোকানসহ পরিবারের বিভিন্ন সম্পত্তি একাই ভোগ করে আসছেন সান।

তিনি বলেন, ২০২১ সালে রাজশাহীতে ফিরে বাড়ির দ্বিতীয় তলায় বসবাস শুরু করেন তিনি। সেখানে দুটি কক্ষ ব্যবহার করলেও একটি কক্ষের ভাড়া নিয়মিত মাকে দিয়ে আসছেন। অন্যদিকে, শান্তিবাগে তাঁদের অংশের জমি নিজের ছোট চাচা মো. মাসুদ রানার কাছে ১৮ লাখ টাকায় বিক্রি করেছেন। জমি বিক্রির প্রধান সাক্ষী ছিলেন মো. সান নিজেই। এখন চাচাকে জমি বুঝিয়ে দিতে গেলে সান তাঁদের এবং চাচাকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুরে সাহানাজ বেগমকে মারধর করে পরনের এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ সময় তাঁকে ওষুধ ও প্রয়োজনীয় কাপড়চোপড়ও দেওয়া হয়নি। দুই দিন পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাঁকে ওষুধ ও দুটি শাড়ি দেওয়া হয়। এরপর থেকে গত প্রায় তিন মাস ধরে তিনি তাঁর ফুফুর বাড়িতে অবস্থান করছেন।

আজমিরা অভিযোগ করেন, তাঁর মায়ের জমি বিক্রির ৬ লাখ ৬০ হাজার টাকা এবং স্বর্ণালংকারও সান নিয়ে নিয়েছেন। বাবার মৃত্যুর পর দোকানসহ পরিবারের সম্পত্তি ভোগদখল করলেও তাঁদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে সান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বিএনপির বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে রয়েছেন। রাজনৈতিক পদ-পদবি ও প্রভাব খাটিয়ে তিনি তাঁদের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেন মা ও মেয়ে। প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চেয়েও তাঁরা প্রতিকার পাননি বলে দাবি করেন।

সর্বশেষ গত ২৭ নভেম্বর মো. সান তাঁর মা ও এক চাচাতো বোনকে মারধর করে আহত করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে সাহানাজ বেগম বলেন, ছেলের নির্যাতনে তিনি অতিষ্ঠ। নিজের সন্তান হয়েও তাঁর সঙ্গে এমন আচরণ করছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, নির্যাতনের বিচার এবং নিজেদের সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. সান বলেন, ২০০০ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের চিকিৎসা, ভরণপোষণসহ যাবতীয় দায়িত্ব তিনি পালন করে আসছেন। মায়ের জন্য বাড়িতে আলাদা কক্ষ, বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থাও করেছেন। তাঁকে মারধর বা বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়।

সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ে তিনি দাবি করেন যে, বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আইন অনুযায়ী তাঁর যে প্রাপ্য অংশ রয়েছে, তিনি শুধু সেটুকুই নিতে চান। এ ছাড়া তাঁর বোনের ব্যাংকঋণ ও গ্রেপ্তারের বিষয়েও তিনি অবগত ছিলেন না। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ