IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল
Home >> রাজশাহী >> রাজশাহীর ২৭নং ওয়ার্ডে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

রাজশাহীর ২৭নং ওয়ার্ডে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

রাজশাহীর ২৭নং ওয়ার্ডে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

রাজশাহীর ২৭নং ওয়ার্ডে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ড (পূর্ব) বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মোন্নাফের মোড় রাণীনগর জামে মসজিদ মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

২৭ নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপির সভাপতি কমল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম সাফিক, মুক্তার হোসেন, জয়নুল আবেদন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, ২৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ারুল আজিম আজব, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিংকু, ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন, বিএনপি নেতা একরামুল, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, সদস্য অপু ও জসিম, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহিলা দল নেত্রী ফেরদৌসী মনিরা ও তাপসী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ করতে ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বেগম জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন।

তারা বলেন, বেগম জিয়া হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র পুণরুদ্ধারের আলোকবর্তিকা। তিনি প্রধানমন্ত্রী ছিলেন বলে দেশের উন্নয়ন হয়েছিলো। কারণ বেগম জিয়াকে দেশের সবাই ভালবাসে। বেগম জিয়া জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি আসনে নির্বাচন করে ২৩টিতেই বিজয়ী হয়েছিলেন। তিনি ছিলেন মানুষের মনিকোঠায়। আরও জলন্ত প্রমাণ হচ্ছে তাঁর মৃত্যুর পরে দেশব্যাপি কান্নার রোল এং জানাযায় মানুষের ঢল। কত মানুষ যে জানাযায় হয়েছিলো তা কেউ বলতে পারছেনা বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728