IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুগোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তারনগরীতে বিএনপি নেতারমৃত্যুতে ভূমিমন্ত্রী মিনুর শোকরেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন-পাকশী বিভাগীয় দ্বী-বার্ষিক নির্বাচন! সভাপতি কামরুল ও সম্পাদক ময়েনদপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়মান্দায় সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধনরাজশাহী জেলা পরিষদের প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছাবাগমারায় টাকা চুরির চেষ্টা সময় হাতেনাতে আটক, মামলা শেষে চোরকে আদালতে প্রেরণমানবাধিকার অধ্যাদেশ বাতিল করে সংসদে নতুন বিল পাসআবু সাঈদ হত্যা মামলার রায়, সাবেক ২ পুলিশের মৃত্যুদণ্ড,৩ জনের যাবজ্জীবনপোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা‘ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নিহত’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটকসাইবার ক্রাইম ও ব্ল্যাকমেইল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করলেন পুলিশ সুপারদিরাইয়ে দুই গ্রামে সংঘর্ষ, নিহত ২, আহত ৪০
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তার

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে শ্রী নিতাই চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার হাবাসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নিতাই চন্দ্র ওই এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর ৫ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতেই বসবাস করছিলেন। প্রতিবেশী হওয়ার সুবাদে নিতাই চন্দ্র দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ এপ্রিল সকালে বিয়ের কথা বলে জনৈক কামরুল গাজীর একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন নিতাই। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত নিতাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শ্রী প্রদীপ বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে আসামিকে গ্রেপ্তার করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আসামিকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031