IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় টাকা চুরির চেষ্টা সময় হাতেনাতে আটক, মামলা শেষে চোরকে আদালতে প্রেরণ

বাগমারায় টাকা চুরির চেষ্টা সময় হাতেনাতে আটক, মামলা শেষে চোরকে আদালতে প্রেরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন একটি মোবাইল টেলিকম দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে শফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক শফিকুল ইসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচপুর উজানপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোবাইল টেলিকম ব্যবসায়ী আব্দুল গাফফার যোহরের নামাজ আদায়ের জন্য পাশের ভবানীগঞ্জ বড় মসজিদে যান। এ সুযোগে আগে থেকেই ওঁত পেতে থাকা শফিকুল দোকানের শাটার খুলে ক্যাশবাক্স থেকে টাকা নেওয়ার চেষ্টা করে।

এসময় পাশেই অবস্থানরত একটি কোম্পানির প্রতিনিধি বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে এবং ব্যবসায়ী আব্দুল গাফফারের সহযোগিতায় তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় বুধবার রাতেই আটক শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি লিচুর বাগান ক্রয়-বিক্রয়ের ব্যবসাও করেন। লিচুর বাগানের ওষুধ কেনার অজুহাতে তিনি ভবানীগঞ্জে এসেছিলেন বলেও জানিয়েছেন।

তবে তার বিরুদ্ধে পূর্বে আত্রাই বা অন্য কোথাও কোনো মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দোকানের শাটার খুলে টাকা চুরির চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31