IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক
Home >> রাজশাহী >> পুঠিয়া-বাগমারা মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন

পুঠিয়া-বাগমারা মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ থেকে পুঠিয়া মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ করেন উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দূর হতে চলেছে কোটি মানুষের দুঃখ-দুর্দশার দিন। প্রধান অতিথি হিসেবে উক্ত কাজের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে রাস্তাটির ফলক উন্মোচন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহী কাজটি বাস্তবায়ন করছেন। রাস্তাটির কাজের উদ্বোধন উপলক্ষে গোডাউন মোড়ে সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহার সভাপতিত্বে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, বাগমারা থেকে পুঠিয়া রাস্তাটির কাজ শেষ হলে উপজেলাবাসীর উন্নয়নের দ্বার উন্মেচিত হবে। দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে। এতে সময় এবং অর্থ দুই কম লাগবে। উন্নয়ন হবে এলাকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই কাজ শেষ হয়ে যায় না। রাস্তাটির রক্ষণা-বেক্ষনের কাজ সবাইকে করতে হবে। রাস্তার পাশে অপরিকল্পিত ভাবে দোকানপাট, মৎস্য চাষ সহ অনেক কিছু করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। এটা শুধু সরকারের সম্পদ না এটা সবার সম্পদ। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই মহাসড়কের ব্যাপারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উপস্থিথ ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু প্রমুখ।

পুঠিয়া হতে বাগমারার ভবানীগঞ্জ পর্যন্ত ২৭ কিলোমিটার এই মহাসড়ক যথাযথমান ও প্রশস্থতায় উন্নীত করণ প্রকল্পে ব্যয় হবে ১৩০ কোটি টাকা।

জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর থেকে যানচলাচল সহ লোকজনের ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি বর্তমানে এতোটাই ভেঙ্গে ক্ষতিগ্রস্ত সর্ব সাধারনের চলাচল ঝুঁকি হয়ে পড়েছে। এমপি এনামুল হক মহান জাতীয় সংসদে পুঠিয়া থেকে বাগমারা পাকা রাস্তাটি দ্রæত সংস্কার সহ প্রশস্থ করনের দাবী করেন। তাঁর দাবীর প্রেক্ষিতে ১ শত ৩০ কোটির অধিক টাকা ব্যয়ে ২৭ কিলোমিটার রাস্তাটি প্রশস্থ করণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728