ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শনিবার বিকালে নগরীর সুফিনগর এলাকার বখশীয়া খানকা মোড়ে ১০০ জন অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৮ নং ওয়ার্ড (উওর) যুবলীগ নেতা জুয়েল রানা টিটুর পক্ষে অসহায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ১৮ নং ওয়ার্ড (উওর) আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা আনিসুল হক স্বপন, নিউ গভ: ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি ফিরোজ খানসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


