ধূমকেতু প্রতিবেদক : র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর অভিযানে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ মোট ১৩ টি মামলার এজাহারনামীয় মূলহোতা আসামি মিলনকে শাহ মখদুম থানাধীন এলাকা হতে গ্রেফতার করা হয় ।
গতকাল ৯ মার্চ সমবার আনুমানিক ১৭ ঘটিকায সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অপারেশন পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও পুলিশ অ্যাসল্ট মামলা সহ মোট ১৩ টি মামলার মূলহোতা আসামি মিলন ‘কে গ্রেফতার করে।
ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে একটি ডাকাতি ও ছিনতাই চক্রের সহিত যোগসাজোসে ডাকাতি, ছিনতাই, চুরি সহ মাদক ব্যবসা করে আসছিল ।
উল্লেখ্য আসামি আরএমপি এর বোয়ালিয়া, রাজপাড়া,শাহ মুখদুম,কাশিয়াডাঙ্গা থানা ও রাজশাহী জেলা তানোর থানায় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ মোট ১৩ টি মামলার এজাহারনামীয় আসামী ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, হত্যাকারী, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।


