IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> ৩৩৩ নম্বরে কল দিয়ে ত্রাণ পেলেন বাঘার ৩০ পরিবার

৩৩৩ নম্বরে কল দিয়ে ত্রাণ পেলেন বাঘার ৩০ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : করোনার দ্বিতীয় ধাক্কায় জীবন-জীবিকা নিয়ে উভয় সংকটে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। সংক্রমন ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ফের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। চলছে একাধারে লকডাউন। এ পরিস্থিতিতে সঞ্চয় ভেঙ্গে খাওয়া মানুষদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম হয়েছে প্রায়। ফলে দীর্ঘদিন ঘরবন্দী হয়ে থাকা এসব মানুষের জন্যে জাতীয় শর্টকোড নম্বর ৩৩৩ এ কল করলে সরকারি ভাবে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা ।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩-সেপ্টেম্বর) সকালে বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মাধ্যমে এ ত্রান বিতরণ করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং আনসার ভিডিপি কর্মকর্তা।

এ বিষয়ে সমাজের অভিজ্ঞ মহলের সাথে কথা বললে তারা বলেন, করোনার দীর্ঘায়িত প্রভাবে ক্রমেই নি:স্ব হয়ে পড়ছে সাধারণ মানুষ। তাদের আয় কমে যাচ্ছে। জীবন রক্ষার তাগিদে জীবিকা হারাচ্ছে অসংখ্য দুস্থ। এদের কেউই তথ্য সেবা বোঝে না। বোঝেনা ৩৩৩ নম্বরে কি ভাবে কল দিয়ে কথা বলতে হয়। লোকমুখে খবর পেয়ে অনেকেই তাদের সন্তান কিংবা প্রতিবেশী শিক্ষিতদের মাধ্যমে ইতোমধ্যে কল দিয়ে খাদ্য পেয়েছেন। তাদের মতে, কোনো রকম প্রচারণা ছাড়াই যে অবস্থা চালু হয়েছে। এদিক থেকে মাইকিং করে প্রচারণা হলে তখন না জানি কি পরিস্থিতি দাঁড়াবে !

তবে চাল পাওয়া বাজুবাঘা নতুন পাড়া গ্রামের হত দরিদ্র শরিফা বেগম বলেন, আমার স্বামী একজন ভ্যান চালক। লকডাউনের কারণে পুলিশের ভয়ে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হতে পারছে না। এ অবস্থায় সরকার ৩৩৩ নম্বরে কল দিয়ে যে ত্রাণ সামগ্রী দেয়ার ব্যবস্থা করেছেন এতে আমরা খুশি হয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31