IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯পোরশায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুমহান স্বাধীনতা যুদ্ধ স্মরণে, গোমস্তাপুরে আজও অজানা ২ বীর মুক্তিযোদ্ধার পরিচয়এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখতে হবে: মিনুপোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচারঘাটে চাদা না দেয়ায় সরকারী খাল খননে ব্যবহৃতএসকেভেটর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরাইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২র‌্যাবের অভিযানে বিদেশী বার্মিজগানসহ গ্রেফতার ২পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগ, রাজশাহী এবং স্থানীয় সমবায়ীবৃন্দ কর্তৃক আয়োজিত ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক শাহানা আখতার জাহান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.এন.এম মইনুল ইসলাম।

অনুষ্ঠানে সমবায় বিভাগের পক্ষে বিভাগীয় যুগ্মনিবন্ধক আব্দুল মজিদ, উপনিবন্ধক নূরুন্নবী এবং শাহানা শিল্পী ও জেলা সমবায় অফিসার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জমান লিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। শতাব্দী প্রাচীন এ আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র-সুবিধাবি ত মানুষের ভাগ্যোন্নয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়তে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। করোনাকালীন সময়ের পূর্বে দেশের দারিদ্র সীমার হার অনেক কম ছিল। করোনার কারণে হয়তো সেটা কিছুটা বেড়েছে। আমরা আশা করছি দেশের দারিদ্র সীমার হার আবারো কমে আসবে। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে কর্মমুখর পরিবেশ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জ জিআইজি মোঃ আব্দুল বাতেন বলেন, সমষ্টি, দল ও গোষ্ঠীর সমবেত প্রচেষ্টা তথা সমবায়কে কাজে লাগিয়ে সমিতির সদস্য নিজেদের ভাগ্যোন্নয়ন তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এছাড়া সমবায়ের অর্জিত লাভ সদস্যদের মধ্যে সুষম বণ্টনের বিষয়টি নিশ্চিত করলে সমবায়ীরা প্রকৃতপক্ষে লাভবান হবে বলে তিনি মনে করেন। 

অনুষ্ঠানের সভাপতি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.এন.এম মইনুল ইসলাম বলেন, আদর্শ সোনার বাংলা গড়ে তুলতে সমবেত প্রচেষ্টায় সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করার কাজে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। তিনি তাঁর বক্তব্যে ২০৩০ সালের মধ্যে এসডিজি সমবায়ের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে উল্লেখ করেন।  

অনুষ্ঠানে সমবায়ী মধ্যে মিজানুর রহমান, সভাপতি, উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং আয়েশা ইসলাম মুন্নী, সম্পাদক, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিমিটেড, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

সমবায় বিভাগ, রাজশাহীর পক্ষ থেকে রাজশাহী জেলার ৪টি সমবায় সমিতি ও ১ জন সমবায়ীকে ‘সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ বেতারের উপস্থাপক আব্দুর রোকন মাসুম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728