IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুর্বণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনে পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরআগে আলোচনা সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কর্মকর্তাদের পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ ও কর্মচারীদের পক্ষে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন। কর্মসূচির শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মামুন-উর-রশীদ। এছাড়া বাদ যোহর নগরভবন মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় সরিফুল ইসলাম বাবু বক্তব্যে বলেন, বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ। মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পরিপূর্ণতায় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তনি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা পায় স্বাধীন বাংলাদেশ। নানা চড়াই উৎরায় পেরিয়ে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এখন। দেশকে দূর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের দরবারে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তরের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পন্নে নিরলসভাবে কাজ করে যাচেছন। রাজশাহী মহানগরীর উন্নয়নে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরী আজ দেশে রোল মডেল নগরীতে পরিণত হয়েছে। সবুজ, পরিচ্ছন্ন, বসবাসযোগ্য নগরী রূপে গড়ে তুলতে নানা পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ১৩নং ওয়ার্ড আব্দুল মমিন, ১৪নং আনোয়ার হোসেন, ১৫নং আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।

আরও উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, শিরিন আরা খাতুন, মাজেদা বেগম, উম্মে সালমা ও নাদিরা বেগম, সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কমকর্তা ডা. এফ এএম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, বিভিন্ন শাখার প্রধানগণ ও রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ অন্যান্য কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31