IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনু
Home >> লিড নিউজ >> নগর-গ্রাম >> বরিশাল সিটি মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বরিশাল সিটি মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স না দেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে বিসিক শিল্প নগরীর এস এম কে প্লেইনসিট অ্যান্ড ঢেউটিন মেকিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এস এ এম রেজা তাহের বাদী হয়ে মামলার আবেদন করেন।

আদালতে বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তীতে আদেশের জন্য রেখে দেন।

মামলার অন্য বিবাদীরা হলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান ও প্রধান রাজস্ব কর্মকর্তা।

মামলার বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, বাদী একজন স্বনামধন্য ব্যবসায়ী। বিসিক শিল্প নগরীতে ২০০০ বর্গফুটের একটি প্লটে এস এম কে প্লেইনসিট অ্যান্ড ঢেউটিন মেকিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গত ১২ অক্টোবর লাইসেন্স পাওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় আবেদন করেন। কিন্তু ট্রেড লাইসেন্স শাখা থেকে তার প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স প্রদান করেনি।

গত ৩ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়র বরাবর বাদী পুনরায় আবেদন করেন। ৪ দিন অতিবাহিত হলেও ট্রেড লাইসেন্সের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৮ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। ৭ কার্য দিবসে নোটিশের জবাব না দেওয়ায় বাদী ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে মর্মে আদালতে মামলার আবেদন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728