IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> শিক্ষা >> তানোরে স্মার্টফোন নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রধান শিক্ষক, অতঃপর…

তানোরে স্মার্টফোন নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রধান শিক্ষক, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর সদরে অবস্থিত তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক এবং আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম সেলিমকে শোকজ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব প্রকাশ্যে স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঘোরাফেরা করার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

যদিও রোববার সকালের দিকে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক স্মার্টফোন নিয়ে ঘোরাফেরার বিষয়টি অন্যান্য শিক্ষক ও কেন্দ্রে দায়িত্বরতরদের নজরে এলে এ নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম সোমবার এই প্রধান শিক্ষককে শোকজ করেন। একই সাথে কেনো তিনি স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এ বিষয়েও তার কাছে লিখিত ভাবে জবাব চাওয়া হয়েছে।

জানা গেছে. গত রোববার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর কেন্দ্রে প্রবেশ করেন তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক এবং আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম সেলিম। এসময় তার হাতে স্মার্ট ফোন ছিল। তিনি সেটি হাতে নিয়ে পুরো কেন্দ্র পরিদর্শন করেন। এবিষয়টি ওই কেন্দ্রে দায়িত্ব পালন করা অন্য শিক্ষকের পাশাপাশি কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা একাডেমির সুপারভাইজার সায়মা আঞ্জুমানও উপলব্ধি করেন। কেন্দ্রে থাকা অবস্থায় প্রধান শিক্ষক সেলিমকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে এ বিষয়টি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পর্যন্ত গড়ায়। এরই প্রেক্ষিতে সোমবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তাকে শোকজ করেন।

এব্যাপারে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রোববার বিষয়টি জানার পর সেখানে দায়িত্বরতদের সাথে কথা বলা হয়। প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হাতে স্মার্ট ফোন নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছেন বিষয়টি বেশ কিছু শিক্ষকরাও দেখেছেন। যার প্রেক্ষিতে ওই কেন্দ্র সচিবকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শোকজ হওয়া কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031