IMG-LOGO

শুক্রবার, ২৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণাদুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসমার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকমগোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’‘একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’
Home >> শিক্ষা >> মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন ক্যারিকুলাম বিস্তরণ ২০২১ মূল্যায়ন বিষয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সন্তানদের শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালেই হবে না খোঁজ নিতে হবে অভিভাবকদের। স্কুলের পোশাক পরে স্কুলে না গিয়ে অন্য স্থানে গেল কিনা সেটা দেখতে হবে। সন্তানদের ভালো মতো লেখাপড়া করানোর পিছনে অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। অভিভাবকরা সচেতন হলে শিক্ষার্থীরা ভুল পথে পা বাড়ানোর সাহস পাবে না।

শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে কি করছে সেদিকে খেয়াল করতে হবে। সময় হলে পড়তে বসছে কিনা সেদিকে নজর রাখতে হবে। কোন শিক্ষার্থী যেন মোবাইল ফোনে আসক্ত না হয়ে পড়ে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মতো পড়ালেখা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেই সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালোর জন্য মাঝে মধ্যে অভিভাবক সমাবেশ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য আখতারুজ্জামান, গোলাম রহমান, আশরাফুল ইসলাম, গোলাম রহমান, অভিভাবক সদস্য, পরিজান বেগম, আসমা বেগম, ইসরাত জাহান, মুন্নুজান বেগম, বাবুল আকতার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930