IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ড
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’

‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল। তাঁর কাছে এটাকে যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করা হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনের মতো অধিবেশন বসে।

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী। তবে নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে একটি জটিলতা রয়েছে। তিনি আশা করেন, এটি কাটিয়ে শিগগির এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকেই প্রাধান্য দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক আরও বলেন, ‘সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728