IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বশেমুরবিপ্রবিতে ১৫ কোটি টাকা ব্যয়ে হচ্ছে বঙ্গবন্ধু ম্যুরাল

বশেমুরবিপ্রবিতে ১৫ কোটি টাকা ব্যয়ে হচ্ছে বঙ্গবন্ধু ম্যুরাল


ধূমকেতু নিউজ ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশমুরবিপ্রবি)।

মুজিববর্ষকে সামনে রেখে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই ম্যুরাল নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও আগেই বঙ্গবন্ধুর ম্যুরালের নির্মাণ কাজ সম্পন্ন করে মুজিববর্ষে ম্যুরাল উদ্বোধন করা উচিত ছিল। যেহেতু সেটা করা সম্ভব হয়নি, আমরা চেষ্টা করবো আগামী তিন থেকে চার মাসের মধ্যেই ম্যুরালের নির্মাণ কাজ শুরু করতে।

এর আগে সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিনের সময়ে বিশ্ববিদ্যালয়টিতে বঙ্গবন্ধুর ম্যুরালের কোনো ধরনের নির্মাণ কাজ শুরু না করেই দীর্ঘদিন যাবত নির্মাণাধীন দেখানো হয়েছিল। এমনকি কাগজে-কলমে নির্মাণ কাজের অগ্রগতি দেখানো হয়েছিল ১৬.১৯% এবং ব্যয় দেখানো হয়েছিল আড়াই কোটি টাকা।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও ওয়ার্কস দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে অনুমোদনপ্রাপ্ত বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য বরাদ্দ ছিল দুই কোটি ৫০ লাখ টাকা। ২৪০ বর্গমিটার জায়গায় ২০১৭ সালের জুনের মধ্যে ম্যুরালটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ২০১৭ সাল পর্যন্ত ম্যুরালটির নির্মাণ কাজ শুরু হয়নি।

পরবর্তীতে কয়েক দফায় বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং ২০১৮ সালে প্রকল্পটির বাজেট রিভাইজড করা হয়। রিভাইজড বাজেটে ২৪০ বর্গমিটার স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের জন্য ১৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। তবে এরপর প্রায় দুই বছর পার হলেও এখন পর্যন্ত ম্যুরাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়নি।

ম্যুরাল নির্মাণ কাজে দেরি হওয়ার বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের জন্য ট্রাস্টি বোর্ডের অনুমতির প্রয়োজন হয়। আমরা ট্রাস্টি বোর্ডের নিকট অনুমতির জন্য আবেদন করেছি। করোনার কারণে বর্তমানে বোর্ডের মিটিং খুব কম হচ্ছে। অনুমতি পেলেই আমরা ম্যুরাল নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করবো।

এদিকে এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে এতোদিন যাবত তার ম্যুরাল না থাকা দুঃখজনক ও হতাশাজনক। আমরা চাই বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণসহ বাকি যেসব প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে তা খুব দ্রুতই সম্পন্ন হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930